২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বার্সেলোনার সামনে লেভারকুসেন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ জার্মানির বেয়ার লেভারকুসেন। ম্যাচটি হবে লেভারকুসেনের মাঠ বে অ্যারেনাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ জার্মানির বেয়ার লেভারকুসেন। ম্যাচটি হবে লেভারকুসেনের মাঠ বে অ্যারেনাতে। গ্র“প পর্বে ম্যাচ প্রতি গড়ে চার গোল করে সবগুলো ম্যাচ জিতেছিলো বার্সেলোনা। তবে দুই মাস আগের সেই বার্সেলোনার সঙ্গে এই সময়ের বার্সেলোনার অনেক ব্যবধান। শনিবার স্প্যানিশ লা লিগায় ওসাসুনার কাছে ২-৩ গোলে হেরে যাওয়ায় বার্সার শিরোপা ধরে রাখার আশা অনেকটাই মলিন। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এখন ১০ পয়েন্টে পিছিয়ে। তবে স্পেনের টানা তিন বারের চ্যাম্পিয়নদের জন্য সুখবর, তাদের দলে আপাতত কোনো চোট সমস্যা নেই। বরং চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। উল্টোদিকে লেভারকুসেনের কোচ রবিন ডাট স্বস্তিতে নেই। এ মৌসুমে তার দলের পক্ষে সবচেয়ে বেশি গোল করা এরেন ডার্ডিয়োক ও সিডনি স্যাম চোটের কারণে এখন মাঠের বাইরে। রোববার অনুশীলনের সময় চোট পাওয়ায় বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না তারকা মিডফিল্ডার মাইকেল বালাকও। এর আগে ছয় বারের মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনা তিন বার ও লেভারকুসেন দুবার জিতেছিলো। মঙ্গলবারের অন্য ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের অলিম্পিক লিওঁ ও সাইপ্রাসের অ্যাপোয়েল নিকোশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০২ঘ.