২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের ১০ পয়েন্টের অগ্রগামিতা

রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন আরো উজ্জ্বল। রোববার পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে লেভান্তেকে ৪-২ গোলে হারিয়েছে তারা। এই জয়ের সুবাদে গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেলো রিয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 04:59 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন আরো উজ্জ্বল। রোববার পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে লেভান্তেকে ৪-২ গোলে হারিয়েছে তারা। এই জয়ের সুবাদে গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেলো রিয়াল। গত ডিসেম্বরে বার্সার কাছে ৩-১ গোলে হারার পর টানা সপ্তম জয় পাওয়া হোসে মরিনহোর দলের ২২ ম্যাচ থেকে সংগ্রহ ৫৮ পয়েন্ট। আগের দিন ওসাসুনার কাছে ৩-২ গোলে হেরে বার্সার শিরোপা ধরে রাখার স্বপ্ন আরো ধূসর। রোববার স্পোর্টিং গিজনকে ৪-০ গোলে বিধ্বস্ত করলেও বার্সার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে ভ্যালেন্সিয়ার অবস্থান তৃতীয়। ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লেভান্তে। সান্তিয়াগো বার্নাব্যুতে সবাইকে চমকে দিয়ে পঞ্চম মিনিটে গুস্তাভো দানিয়েল ক্যাবরালের হেড এগিয়ে দেয় লেভান্তেকে। বিরতির ঠিক আগে বক্সের মধ্যে হ্যান্ডবল করার অপরাধে রিয়ালকে শুধু পেনাল্টিই উপহার দেননি ভিসেন্তে ইবোরা, দ্বিতীয় হলুদ কার্ড দেখে দশ জনের দলেও পরিণত করেন লেভান্তেকে। সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরান রোনালদো। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গঞ্জালো হিগুয়াইনের ক্রস থেকে রিয়ালকে এগিয়ে দেয়ার কৃতিত্বও পর্তুগিজ তারকার। সেখানেই থেমে না থেকে ৭ মিনিট পর হ্যাটট্রিকও করে ফেলেন রোনালদো। এ মৌসুমে এটি তার ষষ্ঠ এবং রিয়ালের জার্সি গায়ে ত্রয়োদশ হ্যাটট্রিক। লা লিগায় ২৭ গোল করে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা। চারটি গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং টানা তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। গত সেপ্টেম্বরে আরুনা কোনের লক্ষ্যভেদে লেভান্তে রিয়ালকে হারিয়ে দিয়েছিলো। ৬৩ মিনিটে সেই কোনেরই হেড ব্যবধান ৩-২এ নামিয়ে এনে সমতায় ফেরানোর স্বপ্ন দেখাচ্ছিলো লেভান্তেকে। কিন্তু তার তিন মিনিট পর করিম বেনজেমার গোল নিশ্চিত করে দেয় রিয়ালের জয়। রোববারের অন্য ম্যাচগুলোতে রিয়াল জারাগোজা ২-০ গোলে এসপানিওল, মালাগা ৩-১ গোলে মায়োরকা, রায়ো ভ্যালেকানো ২-০ গোলে গেতাফে ও ভিয়ারিয়াল ৩-১ গোলে গ্রেনাদাকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএআর/২০৩৫ঘ.