ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বিশাল জয় পেয়েছে। শনিবার তারা ৩৪-৪ গোলে যাত্রাবাড়ী ক্রীড়াচক্রকে বিধ্বস্ত করেছে।
বিজয়ী দল প্রথমার্ধে ২০-২ গোলে এগিয়ে ছিলো। মোহামেডানের পক্ষে শিউলী পারভীন ৯টি এবং তৃপ্তি ও শিল্পী আক্তার ৫টি করে গোল করেন।
দিনের অন্য ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ২২-১৩ গোলে আরএন স্পোর্টস হোমকে হারিয়েছে। প্রথমার্ধে মেরিনার্স ১৩-৫ গোলে এগিয়ে ছিলো। রাজিয়া ৬টি ও রোজি ৫টি গোল করে মেরিনার্সের জয়ে বড় অবদান রাখেন। খালেদা ৯টি গোল করলেও আরএন স্পোর্টস হার এড়াতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫০ঘ.
bdnews24