২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে আইভরি কোস্টের প্রতিপক্ষ জাম্বিয়া

আফ্রিকান নেশনস কাপে প্রত্যাশিত ভাবে আইভরি কোস্ট ফাইনালে উঠলেও অঘটনের জন্ম দিয়েছে জাম্বিয়া। বুধবার সেমিফাইনালে আইভরি কোস্ট ১-০ গোলে মালিকে হারিয়েছে। অন্য সেমিফাইনালে জাম্বিয়া একই ব্যবধানে জিতেছে চারবারের চ্যাম্পিয়ন ঘানার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফ্রিকান নেশনস কাপে প্রত্যাশিত ভাবে আইভরি কোস্ট ফাইনালে উঠলেও অঘটনের জন্ম দিয়েছে জাম্বিয়া। বুধবার সেমিফাইনালে আইভরি কোস্ট ১-০ গোলে মালিকে হারিয়েছে। অন্য সেমিফাইনালে জাম্বিয়া একই ব্যবধানে জিতেছে চারবারের চ্যাম্পিয়ন ঘানার বিপক্ষে। ফাইনাল হবে রোববার। প্রথম সেমিফাইনালে বদলি খেলোয়াড় ইমানুয়েল মাউকার ৭৮ মিনিটের গোলে ঘানাকে হারিয়ে প্রায় দুই দশক পর আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে জাম্বিয়া। যদিও সপ্তম মিনিটে দলের সবচেয়ে বড় তারকা আসামোয়াহ জিয়ান পেনাল্টি মিস না করলে শুরুতেই এগিয়ে যেতে পারতো ঘানা। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে শেষ মুহূর্তে জিয়ানের নেয়া ব্যর্থ পেনাল্টিই ঘানার বিদায়ের পথ প্রশস্ত করেছিলো। পিছিয়ে পড়ার পর মরিয়া ঘানা একের পর এক আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি। বরং মিডফিল্ডার ডেরেক বোয়াটেংর দ্বিতীয় হলুদ কার্ড আরো লজ্জায় ফেলে দিয়ে দশজনের দলে পরিণত করে তাদের। পরের সেমিফাইনালে আইভরি কোস্টের জয়ের নায়ক আর্সেনালের ফরোয়ার্ড জার্ভিনহো। বিরতির ঠিক আগে তার লক্ষ্যভেদেই দিদিয়ের দ্রগবার দলের সামনে এখন আফ্রিকা-সেরা হওয়ার হাতছানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০০ ঘ.