ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিশরে ফুটবল ম্যাচে সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের জন্য আড়াই লাখ মার্কিন ডলার দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
এক বিবৃতিতে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলেন, “শোকাবহ ঘটনাটির পর ওই দিনটিকে ফুটবলের কালো দিন হিসেবে উল্লেখ করেছি আমি। ঘটনাটি ভীষণ দুঃখ দিয়েছে আমাকে। আক্রান্তদের অনেকেই তরুণ।”
“তাদের পরিবারের এখন সাহায্য প্রয়োজন। ফিফাসহ পুরো ফুটবল বিশ্ব অবশ্যই মিশরের ভাই-বোনদের পাশে দাঁড়াবে”, যোগ করেন তিনি।
গত ২ ফেব্র“য়ারি মিশরের পোর্ট সাঈদ শহরে আল মাসরি ও আল আহলি ক্লাবের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে ৭৪ জন নিহত হয়। আর আহত হয় এক হাজারেরও বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৭ঘ.
bdnews24