২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে ঘানা ও মালি

আফ্রিকা নেশন্স কাপের সেমিফাইনালে উঠেছে ঘানা ও মালি। শেষ আটের লড়াইয়ে ঘানা ২-১ গোলে হারায় তিউনিসিয়াকে। আর টাইব্রেকারে মালি ৫-৪ গোলে জেতে সহ-আয়োজক দেশ গ্যাবনের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফ্রিকা নেশন্স কাপের সেমিফাইনালে উঠেছে ঘানা ও মালি। শেষ আটের লড়াইয়ে ঘানা ২-১ গোলে হারায় তিউনিসিয়াকে। আর টাইব্রেকারে মালি ৫-৪ গোলে জেতে সহ-আয়োজক দেশ গ্যাবনের বিপক্ষে। সেমিফাইনালে মালি খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। অপর সেমিফাইনালে ঘানা লড়বে জাম্বিয়ার সঙ্গে। গ্র“প পর্বে গ্যাবনের নায়ক ছিলেন পিয়েরে ইমেরিক অবামেয়াং। কিন্তু কোয়ার্টার-ফাইনালে এসে তিনিই হয়ে গেলেন খল-নায়ক। গোল করতে পারেননি চতুর্থ পেনাল্টি শট থেকে। কিন্তু মালির কোনো খেলোয়াড় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হননি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। এর আগে ২০০২ ও ২০০৪ সালেও মালি সেমিফাইনালে ওঠে। খেলার এই ফলাফলের অর্থ সহ-আয়োজক দুই দেশকেই বিদায় নিতে হলো প্রতিযোগিতা থেকে। আগের দিন শনিবার ইকুয়েটোরিয়াল গিনি ৩-০ গোলে হেরে যায় আইভরি কোস্টের কাছে। দিনের অপর কোয়ার্টার-ফাইনালে শুরু থেকে ভালো খেলেও বিদায় নিতে হয় তিউনিসিয়াকে। খেলার ১০১ মিনিটে মারত্মক ভুল করে বসেন গোলরক্ষক আয়মেন মাথলুথি। এই সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোলটি দেন আন্দ্রে আয়েউ। ঘানা অধিনায়ক জন মেনসাহ খেলার দশ মিনিটে এগিয়ে নেন তার দলকে। কিন্তু তিউনিশিয়ার সাবের খালিফা খেলায় সমতা ফেরান ৪২ মিনিটে। খেলার শেষ দিকে দশজনের দলে পরিণত হয় তিউনিশিয়া। আয়েউকে কনুই দিয়ে গুঁতো দেয়ায় রেফারি মাঠ থেকে বের করে দেন তিউনিশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় আয়মেন আব্দেননুরকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪২ ঘ.