২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে আশাবাদী ওয়েঙ্গার

প্রিমিয়ার লিগে শীর্ষ চার দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নেয়ার ব্যাপারে এখনো আশাবাদী আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। যদিও তার দল বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে ড্র করে নেমে গেছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার লিগে শীর্ষ চার দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নেয়ার ব্যাপারে এখনো আশাবাদী আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। যদিও তার দল বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে ড্র করে নেমে গেছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। গানার্স কোচ বলছেন, বুধবারের ড্র’র পর এখন থেমে মৌসুমের শেষ পর্যন্ত প্রতিটি খেলা তাদের কাছে ‘ফাইনাল’ হয়ে উঠেছে। খেলায় অবশ্য ফুটবল বিধাতাও চোখ তুলে তাকাননি আর্সেনালের দিকে। রবিন ভন পার্সির দু’টি শট ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। ওয়েঙ্গার বলেন, “শীর্ষ চার দলের মধ্যে যে থাকতে পাবো, এ ব্যাপারে পুরো আস্থা আমার আছে।” “সামনে আরো বিস্তর পথ পড়ে আছে এবং আমরা যে ঘুরে দাঁড়াতে পারবো, সে আস্থাও আমার আছে। আমরা একটি জটিল সময় পেরিয়ে এসেছি। হেরেছি লিগের তিন খেলায়। তবে এসব খেলায় আমরা জিততেও পারতাম,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৫ ঘ.