২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে দায়ী করলেন মানচিনি

এভারটনের কাছে হারার জন্য নিজেই নিজেকে দায়ী করলেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। তিনি বলেন, ভালোভাবে প্রস্তুতি নেয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এভারটনের কাছে হারার জন্য নিজেই নিজেকে দায়ী করলেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। তিনি বলেন, ভালোভাবে প্রস্তুতি নেয়া হয়নি। এভারটনের কাছে মানচিনির দলের হারের পাশাপাশি স্টক সিটির বিপক্ষে জয় পাওয়ায় স্যার অ্যালেক্স ফার্গুসনের দল ধরে ফেলে নগর প্রতিপক্ষকে। দুটো দলেরই পয়েন্ট ২৩ খেলায় ৫৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এখনো তালিকার শীর্ষে আছে সিটি। খেলা শেষে মানচিনি বলেন, “আমি আমার ভুলের জন্য খুবই হতাশ।” পরবর্তীতে এই ভুল তিনি আর করবেন না বলে জানান। “আমরা এখনো পয়েন্ট তালিকার শীর্ষে আছি এবং হাতে আছে ১৫ খেলা। এখন নিজেদের মাঠে শনিবার ফুলহ্যামের সঙ্গে জেতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো,” বলেন তিনি। মানচিনি বলেন, “আমি ভেবেছিলাম সহজেই জয় পাবো। কিন্তু খেলাটি মোটেও সহজ ছিল না। তারপরও হার আমাদের প্রাপ্য ছিল না। কিন্তু আমার ভুলেই হার মানতে হলো।” অন্য দিকে এভারটন কোচ ডেভিড ময়েস খুবই খুশি। তিনি জোর দিয়ে বলেন, এভারটনের কোচ হিসেবে দায়িত্ব পালনকালে এটা মধুরতম জয়গুলোর একটি। দশ বছর ধরে এভারটনের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৬ ঘ.