২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীও কোয়ার্টার ফাইনালে

বৃহস্পতিবার গ্রামীণফোন ফেডারেশন কাপে রহমতগঞ্জ এমএফএসকে হারাতেই ঘাম ছুটে গেলো আবাহনী লিমিটেডের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জিতেছে ২-০ গোলে। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করলো নীল-আকাশি শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার গ্রামীণফোন ফেডারেশন কাপে রহমতগঞ্জ এমএফএসকে হারাতেই ঘাম ছুটে গেলো আবাহনী লিমিটেডের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জিতেছে ২-০ গোলে। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করলো নীল-আকাশি শিবির। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র শেষআটে ওঠে। আর আবাহনী তৃতীয় দল হিসেবে নিশ্চিত করলো নকআউট পর্বে খেলা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও আবাহনী ২-০ গোলে জিতেছিলো যশোর ডিএফএর বিপক্ষে। বৃহস্পতিবারও একই দশা হয়েছে, আক্রমণভাগের দুর্বলতায় গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয়েছে। তাই প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি বর্তমান বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫৪ মিনিটে আবাহনী এগিয়ে যায় শাখাওয়াত হোসেন রনির গোলে। বদলী খেলোয়াড় তৌহিদুল ইসলামের থ্রু পাস থেকে রনি আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন (১-০)। তিন মিনিট পর পেনাল্টি থেকে আবাহনীর ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলীয় খেলোয়াড় ওয়ালিটন সান্তানা (২-০)। যশোর ডিফেন্ডার কায়সার আহমেদ আবাহনী অধিনায়ক ওয়ালী ফয়সালকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে একটি গোল শোধ করার সুযোগ পেয়েও হাতছাড়া করে রহমতগঞ্জ। পেনাল্টি েেক গোলটি করতে র্ব্য হন মতিউর রহমান রিন্টু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৫৫ঘ.