ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চায়না ওপেনের পুরুষ এককে নোভাক জোকোভিচ ও মহিলা এককের শিরোপা জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। রোববার ফাইনালে জোকোভিচ জো-উইলফ্রেড সঙ্গাকে এবং আজারেঙ্কা মারিয়া শারাপোভাকে হারিয়েছেন।
ক্যারিয়ারে তৃতীয় বারের মতো চায়না ওপেন জয়ের পথে জোকোভিচ ফাইনালে জয় পেয়েছেন সরাসরি ৭-৬ (৬-৪), ৬-২ গেমে।
মহিলা এককের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় আজারেঙ্কার সামনে দাঁড়াতেই পারেননি দুই নম্বর শারাপোভা। ম্যাচের স্কোর ৬-৩, ৬-১।
এদিকে প্রথম জাপানি হিসেবে জাপান ওপেনের শিরোপা জিতেছেন কেই নিশিকোরি। রোববার ফাইনালে কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে ৭-৬, ৩-৬, ৬-০ গেমে জিতেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এটি/টিএফএম/এএআর/২০৫৮ঘ.
bdnews24