২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে নাপোলি ও সিয়েনা

এডিনসন কাভানির জোড়া গোলের সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে বিদায় করে দিয়ে বুধবার ইতালিয়ান কাপের সেমিফাইনালে উঠেছে নাপোলি। ইন্টারকে হারায় তারা ২-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এডিনসন কাভানির জোড়া গোলের সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে বিদায় করে দিয়ে বুধবার ইতালিয়ান কাপের সেমিফাইনালে উঠেছে নাপোলি। ইন্টারকে হারায় তারা ২-০ গোলে। অপর কোয়ার্টার ফাইনালে শিয়োভো ভেরোনার বিপক্ষে ১-০ গোলে জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে সিয়েনা। নাপোলির মাঠ স্তাদিও সান পাওলোয় পেনাল্টি থেকে গোল করে নাপোলিকে এগিয়ে নেন কাভানি খেলার ৫০ মিনিটে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তিনিই দলকে নিয়ে যান ইন্টারের ধরা-ছোঁয়ার বাইরে। গত দুই মৌসুমের কাপ জয়ী ইন্টার ২০০৩ সালের পর এই প্রথম সেমিফাইনালে উঠতে পারলো না। নাপোলি সেমিফাইনাল খেলবে সিয়েনার সঙ্গে। একজন খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেয়ার পরও দলটি শিয়োভোকে হারায় এক গোলে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলী খেলোয়াড় মাত্তিয়া দেস্ত্রো, ৫৪ মিনিটে। এর ছয় মিনিট পরই বের করে দেয়া হয় পাওলো গ্রচ্চিকে। সেরি আ’তে অবশ্য সুবিধা করতে পারছে না সিয়েনা। ১৯ খেলায ১৯ পয়েন্ট নিয়ে দলটি আছে তালিকার ১৭ নম্বরে। সমান খেলায় শিয়েভোর পয়েন্ট ২৪। দলটি আছে নবম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৩ ঘ,