২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিফ এক ম্যাচের জন্য নিষিদ্ধ

রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ডিফেন্ডার আরিফুল ইসলাম। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ডিফেন্ডার আরিফুল ইসলাম। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লি¬নারি কমিটি এই শাস্তি দিয়েছে আরিফকে। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধার প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপ ফুটবলে মোহামেডানের বিপক্ষে গ্র“প পর্বের ম্যাচ শেষ হওয়ার পর সহকারী রেফারি হারুনুর রশিদ এবং চতুর্থ রেফারি জালাল উদ্দীনের সঙ্গে অশোভন আচরণ করেন আরিফ। দুজনকে অকথ্য ভাষায় গালাগাল করেন তিনি। বাইলজের ২২এর (গ) ধারা অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১০ঘ.