২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ রাউন্ডে নাদাল ও ফেদেরার

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। চির প্রতিদ্বন্দ্বী এর দুই খেলোয়াড় ২০০৫ সালের পর এই প্রথম কোনো ‘গ্র্যান্ড স্লাম’ প্রতিযোগিতায় একই গ্র“পে পড়েছেন। ফলে সব ঠিকঠাক থাকলে ফাইনাল নয় বরং সেমিফাইনালেই দেখা হয়ে যাবে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। চির প্রতিদ্বন্দ্বী এর দুই খেলোয়াড় ২০০৫ সালের পর এই প্রথম কোনো ‘গ্র্যান্ড স্লাম’ প্রতিযোগিতায় একই গ্র“পে পড়েছেন। ফলে সব ঠিকঠাক থাকলে ফাইনাল নয় বরং সেমিফাইনালেই দেখা হয়ে যাবে তাদের। এছাড়ও পুরুষ এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন হুয়ান মার্টিন দেল পোর্তো, ফেলিসিয়ানো লোপেজ, বার্নার্ড টমিচ ও টমাস বার্দাইচ। তবে টানা তৃতীয় দিনের মত হতাশ হলে হলো যুক্তরাষ্ট্রের টেনিসপ্রেমীদের। মার্ডি ফিশের পর অ্যান্ডি রডিক এবং শুক্রবার জন ইসনার বিদায় নিলে পুরুষ এককে তাদের আশার বানী শোনানোর মত কেউই আর থাকলো না। মেয়েদের এককেও চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ক্যারোলিন ওজনিয়াকি, কিম ক্লাইস্টার্স, লি না, ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা, ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ও আগনিয়েস্কা রাদওয়ানস্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩৭ ঘ.