২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির হাত মাড়িয়ে দিলেন পেপ!

লিওনেল মেসির হাত মাড়িয়ে দেয়ার জন্য রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় পেপকে শাস্তি দেয়া হতে পারে বলে তাকে সাবধান করে দিয়েছেন কোচ হোসে মরিনহো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির হাত মাড়িয়ে দেয়ার জন্য রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় পেপকে শাস্তি দেয়া হতে পারে বলে তাকে সাবধান করে দিয়েছেন কোচ হোসে মরিনহো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে মরিনহোর দল হার মানে ২-১ গোলে। ‘এল ক্লাসিকো’য় এ ধরনের বর্বর আচরণ এর আগেও করেছেন পেপ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয়েছিল তাকে। সান্তিয়াগো বার্নাব্যুতে পর্তুগালের এই খেলোয়াড় খেলার ৬৮ মিনিটে মেসির হাত মাড়িয়ে দেন। তখন মেসি মাটিতে বসেছিলেন। বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা ও মরিনহো দু’জনই বলছেন, তারা ঘটনাটা দেখেননি। কিন্তু রিয়াল কোচ বলছেন, “পেপ ইচ্ছা করে এই কাজ করলে তার শাস্তি প্রাপ্য।” বার্সেলোনার মাঝমাঠের খেলোয়াড় জাভি হার্নান্দেজ একে বর্বরের মতো কাজ বলে অভিহিত করে বলেন, দুর্ভাগ্য, ঘটনাটা রেফারির নজর এড়িয়ে গেছে। এমন কি, পেপের সমালোচনা করতে ছাড়েননি ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনি। তিনি তার টুইটারে লেখেন, “পেপ, একেবারে ‘ইডিয়ট’।” ন্যু ক্যাম্পে আগামী বুধবার ফিরতি খেলায় রিয়ালকে স্বাগত জানাবে বার্সেলোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২০ ঘ.