২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপ থেকে ব্ল্যাকবার্ন ও উইগ্যানের বিদায়

প্রিমিয়ার লিগে ব্ল্যাকবার্ন রোভার্স ও উইগ্যান অ্যাথলেটিকের অবস্থা খুবই খারাপ। পয়েন্ট তালিকায় রয়েছে সব দলের নিচে। এবার বিদায় নিল তারা এফএ কাপ থেকেও। শনিবার এগিয়ে গিয়েও ব্ল্যাকবার্ন হার মেনেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে। পিছিয়ে পড়েও উইগ্যানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিগ টু’র দল সুইন্ডন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার লিগে ব্ল্যাকবার্ন রোভার্স ও উইগ্যান অ্যাথলেটিকের অবস্থা খুবই খারাপ। পয়েন্ট তালিকায় রয়েছে সব দলের নিচে। এবার বিদায় নিল তারা এফএ কাপ থেকেও। শনিবার এগিয়ে গিয়েও ব্ল্যাকবার্ন হার মেনেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে। পিছিয়ে পড়েও উইগ্যানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিগ টু’র দল সুইন্ডন। খেলার ৩৫ মিনিটে গুডউইলের গোলে এগিয়ে যায় ব্ল্যাকবার্ন। নিউক্যাসলের বেন আরফা সমতা ফেরান ৭০ মিনিটে। যোগ করা সময়ের পাঁচ মিনিটে জয়সূচক গোল করেন আর্জেন্টিনার মাঝমাঠের খেলোয়াড় হোনাস গুটিয়েরেজ। দিনের সব চেয়ে বড় অঘটনটি ঘটিয়েছে সুইন্ডন। যদিও ম্যাকমানাম্যানের গোলে ৩৫ মিনিটে এগিয়ে গিয়েছিল উইগ্যান। পাঁচ মিনিট পর গোল শোধ করে দেন কনেল। আর জয়সূচক গোলটি করেন বেনসন, খেলার ৭৬ মিনিটে। দিনের অন্যান্য খেলায় সোয়ানসি সিটি ৪-২ গোলে বার্নসলিকে, অ্যাস্টন ভিলা ৩-১ গোলে ব্রিস্টল রোভার্সকে, সাউদাম্পটন ২-১ গোলে কভেন্ট্রিকে, ক্রলি টাউন ১-০ গোলে ব্রিস্টলকে, ডার্বি ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে, নটস কাউন্টি ২-০ গোলে ডনক্যাস্টারকে, এভারটন ২-০ গোলে ট্যামওয়ার্থকে, ব্ল্যাকপুল ৫-১ গোলে ফ্লিটউডকে, ফুলহ্যাম ৪-০ গোলে চার্লটনকে, স্টক সিটি ৩-১ গোলে গিলিংহ্যামকে, হাল ৩-১ গোলে ইপসউইচকে, নরউইচ ৪-১ গোলে বার্নলিকে, শেফিল্ড ইউনাইটেড ৩-১ গোলে স্যলিসবুরিকে, টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে চেলটনহ্যামকে, ওয়াটফোর্ড ৪-২ গোলে ব্র্যাডফোর্ডকে ও ওয়েস্ট ব্রম ৪-২ গোলে কার্ডিফকে হারিয়েছে। এছাড়া বার্মিংহাম ও উলভারহ্যাম্পটনের খেলা গোলশূন্য এবং কুইন্স পার্ক রেঞ্জার্স ও এমকে ডনসের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৯ ঘ.