ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হকি প্রতিযোগিতার প্রথম দিনেই বিশাল জয় পেয়েছে ঢাকা জেলা। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ইকবাল নাদের প্রিন্সের হ্যাটট্রিকসহ পাঁচ গোলের ওপর ভর করে তারা ১৫-০ গোলে হারিয়েছে রংপুর জেলাকে।
এছাড়া রাসেল মাহমুদ জিমি চারটি, শেখ মোহাম্মদ নান্নু দুটি এবং মামুনুর রশিদ, আসাদুজ্জামান চন্দন, আব্দুস সাজ্জাদ জন ও ফয়সাল হোসেন একটি করে গোল করেন।
এদিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ১১-০ গোলে জিতেছে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। বিজয়ী দলের পক্ষে সালমান সাদিক তিনটি, দ্বীন ইসলাম ও রাব্বি সালেহীন দুটি এবং ফরহাদ আহমেদ শিটুল, জয় চক্রবর্তী, সোয়েব আলী ও রায়হান চৌধুরী একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
দিনের অন্য খেলায় ফরিদপুর জেলা ৫-০ গোলে পুলিশ এসসিকে হারায়। মামুনুর রহমান চয়ন বিজয়ী দলের পক্ষে তিনটি গোল করেন। এছাড়া সাইফুল ইসলাম ও মূসা মিয়া একটি করে গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯০৭ ঘ.
bdnews24