২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সিগারেটের হুঁশিয়ারিতে টেরির ছবি

ভারতে সিগারেটের প্যাকেটে ধূমপানের হুঁশিয়ারিতে দৃশ্যত ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক জন টেরির ছবি ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে তার প্রতিনিধিরা একটি অভিযোগ দায়েরের চিন্তাভাবনা করেছেন বলে ভারতের একটি পত্রিকায় বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতে সিগারেটের প্যাকেটে ধূমপানের হুঁশিয়ারিতে দৃশ্যত ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক জন টেরির ছবি ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে তার প্রতিনিধিরা একটি অভিযোগ দায়েরের চিন্তাভাবনা করেছেন বলে ভারতের একটি পত্রিকায় বলা হয়। সিগারেটের প্যাকেটে ‘ধূমপান মৃত্যুর কারণ’-এই লেখাটির উপরে রয়েছে একজন লোকের ঝাপসা মুখ ও কাঁধের ছবি, দেখতে অনেকটা টেরির মতোই। বিজ্ঞাপন ও প্রচার সংক্রান্ত অধিদপ্তর এটি তৈরি করে। এলিট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কিথ কাজিন জানান, “আমাদের মক্কেলের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করে আইনজীবীদের যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।” টেরির বিভিন্ন বিষয় দেখভাল করে থাকে এলিট ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের জার্সি ৭২ বার গায়ে দিয়েছেন ৩১ বছর বয়সী টেরি। চেলসির অধিনায়কের দায়িত্বও পালন করছেন তিনি। অধিদপ্তরের অতিরিক্ত সচিব কে এস ধাতওয়ালিয়া জানান, কিভাবে ছবিটি ব্যবহৃত হলো তা পরিস্কার নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৬ ঘ.