২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরারকে হারিয়ে শিরোপা জোকোভিচের

আবুধাবিতে বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী শিরোপা জিতেছেন পুরুষদের টেনিসের সেরা খেলোয়াড় নোভাক জোকোভিচ। তিনি ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন স্পেনের ডেভিড ফেরারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবুধাবিতে বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী শিরোপা জিতেছেন পুরুষদের টেনিসের সেরা খেলোয়াড় নোভাক জোকোভিচ। তিনি ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন স্পেনের ডেভিড ফেরারকে। এদিকে তৃতীয়স্থান নির্ধারণী খেলায় রাফায়েল নাদাল ৬-১, ৭-৫ গেমে হারান রজার ফেদেরারকে। ২০১১ সাল স্বপ্নের মত কাটিয়েছেন সার্বিয়ার জোকোভিচ। জিতেছেন তিনটি ‘গ্র্যান্ড স্লাম’ শিরোপা। নাদালকে সরিয়ে প্রথমবারের মত উঠে এসেছেন র‌্যাংকিংয়ের শীর্ষে। তবে ইউ এস ওপেন শিরোপা জয়ের পর পিঠে ব্যাথার কারণে কিছুটা ছন্দহীন হয়ে পড়েন তিনি। তবে বছরের শেষ দিনে বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী শিরোপা জিতে জোকোভিচ জানান দিলেন নতুন বছরের জন্য প্রস্তুত তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ২৪ বছর বয়সী জোকোভিচ বলেন, “যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে কোনো কিছুই অসম্ভব নয় বলেই আমি মনে করি।” এখন তার লক্ষ্য অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ধরে রাখা। জোকোভিচ বলেন, “আমার মনে হয় অস্ট্রেলিয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন কঠিন কয়েকটি সপ্তাহ পার করতে হবে। দেখা যাক কি হয়। এক বছর লম্বা সময় এবং কঠিনও বটে। কিন্তু আমি আগ্রহের সঙ্গে এটার জন্য অপেক্ষা করছি।” বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪০০ ঘ.