ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রানার মটরস প্রিমিয়ার কাবাডির সুপার লিগে প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার পল্টন কাবাডি স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হয়।
সুপার লিগের খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 'ক' গ্র"প চ্যাম্পিয়ন বিজিবি একটি লোনাসহ ২৩-৯ পয়েন্টে 'গ' গ্র"প চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ীদল ৭-৫ পয়েন্টে এগিয়েছিল।
'খ' গ্র"প চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী দুইটি লোনাসহ ৩৫-১৩ পয়েন্টে 'ঘ' গ্র"প চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে জিতেছে। প্রথমার্ধে বিজয়ীদল ১২-৮ পয়েন্টে এগিয়েছিল।
সেনাবাহিনী শুক্রবার বাংলাদেশ পুলিশের সঙ্গে ড্র করে পয়েন্ট খুঁইয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১১০ ঘ.
bdnews24