ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়ার দেইগুতে অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রাশিয়ার সার্গেই বাকুলিন।
কষ্টকর এই ইভেন্টটি শেষ করতে তিনি সময় নেন তিন ঘন্টা ৪১ মিনিট ২৪ সেকেন্ড।
বাকুলিনের স্বদেশী বিশ্বরেকর্ডধারী ডেনিস নিঝেগোরোদভ তিন ঘন্টা ৪২ মিনিট ৪৫ সেকন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। অস্ট্রেলিয়ার জারড ট্যালেন্ট জিতেছেন ব্রোঞ্জ। তিনি সময় নিয়েছেন তিন ঘন্টা ৪৩ মিনিট ৩৬ সেকেন্ড
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এসএনএল/১৬৫৪ ঘ.
bdnews24