২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চাকরি হারালেন পিওলি

ইতালির ক্লাব পালের্মোর কোচ স্তেফানো পিওলিকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 02:13 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির ক্লাব পালের্মোর কোচ স্তেফানো পিওলিকে বরখাস্ত করা হয়েছে।

'সেরি আ'র এবারের মৌসুম শুরুর আগে ১২ অগাস্ট ক্যাগলিয়ারি কোচ রবার্তো ডোনাডোনিকে সরিয়ে ম্যাসিমো ফিকাদেন্তিনিকে কোচের দায়িত্ব দেয়া হয়।

ক্লাব দু'টির সভাপতির সঙ্গে বিরোধের কারণে তাদের চাকরি হারাতে হয়েছে।

বুধবার পিওলিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন পালের্মো সভাপতি মাউরিজিও জামপারিনি।

জুনে দেলিও রোসির স্থলাভিষিক্ত হয়েছিলেন পিওলি। এখন আবার রোসিকেই ফিরিয়ে আনতে চান জামপারিনি। তিনি বলেন, আশা করছি ধর্মঘট প্রত্যাহার করার আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

বর্তমানে যুব দলের কোচ ডেভিস মানজিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে।

২৭ অগাস্ট সেরি আ'র এবারের মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও ধর্মঘটের কারণে তা পিছিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১৭ ঘ.