২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্টন ভিলা ছেড়ে কিউপিআরে ইয়াং

ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় লিউক ইয়াং অ্যাস্টন ভিলা ছেড়ে কুইন্স পার্ক রেঞ্জার্সে যোগ দিয়েছেন (কিউপিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় লিউক ইয়াং অ্যাস্টন ভিলা ছেড়ে কুইন্স পার্ক রেঞ্জার্সে যোগ দিয়েছেন (কিউপিআর)। তিনি বছরের চুক্তি করেন তিনি কিউপিআরের সঙ্গে। এর আগেরদিন নিউক্যাসল থেকে পশ্চিম লন্ডনের ক্লাবটিতে যোগ দেন মাঝমাঠের খেলোয়াড় জো বার্টন। কিউপিআর কোচ নিল ওয়ার্নক ইয়াংয়ের প্রশংসা করে বলেন, "নিচের চারটি জায়াগার যে কোনোখানে খেলতে পারদর্শী ইয়াং। তার এই গুণ আমাদের কাজে লাগবে।" ৩২ বছর বয়সী ইয়াং বলেন, "এই ফুটবল ক্লাবটি বড় কিছু করতে যাচ্ছে। এর অংশ হওয়ার সুযোগ পাওয়ায় আমি সত্যিই খুব খুশি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪০ ঘ.