২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত টটেনহ্যামে আদেবায়োর

ম্যানচেস্টার সিটি থেকে ধারে আক্রমণভাগের টোগোলিজ খেলোয়াড় ইমানুয়েল আদেবায়োরকে দলে টেনেছে টটেনহ্যাম হটস্পার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটি থেকে ধারে আক্রমণভাগের টোগোলিজ খেলোয়াড় ইমানুয়েল আদেবায়োরকে দলে টেনেছে টটেনহ্যাম হটস্পার। আর্সেনালের সাবেক এই খেলোয়াড়ের জন্য এক অর্থে ভালোই হয়েছে। ইস্ট লন্ডনের দল ম্যান সিটি অঢেল টাকা ঢেলে এবার দল গড়েছে। সার্জিও অ্যাগুয়েরো, ইডেন ডেকো, কালোর্স তেভেজ ও মারিও বালোতেল্লির ভিড়ে মাঠে নামাই এব প্রকার দায় হয়ে পড়েছিল আদেবায়োরের জন্য। গত মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে স্পেনের 'জায়ান্ট' রিয়াল মাদ্রিদে খেলেছিলেন আদেবায়োর। নতুন মৌসুমের জন্যে তাকে রাখতে চান বলে আগ্রহও দেখিয়েছিলেন রিয়াল কোচ মরিনহো। শেষ পর্যন্ত তা আর হলো কোথায়! আদেবায়োর পাড়ি জমালেন স্পার্স শিবিরে। গ্রীষ্মের দলবদলে দক্ষ এক স্ট্রাইকারের অভাব পূরণের অনেক চেষ্টা করেছে টটেনহ্যাম। শূন্যস্থান পূরণ না হওয়ায় ম্যানচেষ্টার ইউনাইটেডের কাছে মৌসুমের শুরুতেই ৩-০ গোলে লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। আদেবায়োরের অন্তর্ভূক্তি নিঃসন্দেহে তাই হ্যারি রেডন্যাপের দলকে মানসিকভাবে বেশ চাঙ্গা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৫২৯ ঘ.