২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্র্যাকটিস ভেন্যুর তালিকায় এবার আর্মি স্টেডিয়াম

ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের প্র্যাকটিস ভেন্যু নিয়ে নাটক চলছেই। কখনও ফতুল্লার খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়াম, আবার কখনও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্র্যাকটিস ভেন্যু করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের প্র্যাকটিস ভেন্যু নিয়ে নাটক চলছেই। কখনও ফতুল্লার খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়াম, আবার কখনও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্র্যাকটিস ভেন্যু করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্রিকেট দিতে চায়নি, তাই ফতুল্লা স্টেডিয়াম পায়নি বাফুফে। কমলাপুর স্টেডিয়ামের এমন দৈন্যতা যে, তা থেকেও না থাকার মতো। ড্রেসিংরুম, মাঠ ও ভিআইপি গ্যালারি, প্রেসবক্স- কিছুই ঠিক নেই। তাই বাফুফে ছিল চরম হতাশ। বাফুফের সে হতাশা আরও বেড়ে গিয়েছিল আর্জেন্টিনার অগ্রবর্তী পরিদর্শক দলের ঢাকায় আসার কথা শুনে। রোববার সকালে কলকাতা থেকে ঢাকায় আসবেন আর্জেন্টিনার তিন পরিদর্শক। তারা মেসিদের থাকার হোটেল, নিরাপত্তা, খেলার মাঠ, প্র্যাকটিস ভেন্যু, ডেসিং রুম এসব বিষয় পরিদর্শন করবেন। পরিদর্শক দল চব্বিশ ঘন্টা ঢাকায় অবস্থান করবেন। বাফুফে এখন মরিয়া পরিদর্শক দলেকে সন্তষ্ট করতে। কি করলে তাদের সন্তষ্ট চিত্তে আর্জেন্টিনায় ফিরে যাবেন- সে ভাবনায় মরিয়া হেলাল ও বাদল রায়রা। তাইতো শনিবার বিকেল বাফুফে সহ-সভাপতি বাদায় রায় হঠাৎ করে আর্মি স্টেডিয়াম পরিদর্শনে যান। তিনি কিছুটা সন্তষ্ট চিত্তেই ফিরেন। বিকেল বাফুফে ভাবনে এসে জানান, "আর্মি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়া সবই মোটামুটি ভালো অবস্থায় আছে। ড্রেসিংরুম সংস্কার করলে এর চেয়ে ভালো প্র্যাকটিস ভেন্যু আর হয় না। তাই আমাদের ভাবনা আপাতত আর্মি স্টেডিয়ামকেই প্র্যাকটিস ভেন্যু করা।" আর্মি স্টেডিয়াম আর্জেন্টিনা প্রতিনিধি প্রতিনিধি দলের পছন্দ হওয়ার সম্ভাবনা প্রবল বলে বিশ্বাস বাদল রায়ের। এ সম্পর্কে তিনি বলেন, "আমরা সেনাবাহিনীর স্পোর্টস কন্ট্রোল বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের সহযোগিতা করতে প্রস্তুত। যে অল্প কিছু সমস্যা রয়েছে তা সমাধান করতে পারলে এখানেই প্র্যাকটিস করা সম্ভব।" তার সঙ্গে একমত পোষণ করেন ম্যাচ আয়োজন কমিটির প্রধান আনোয়ারল হক হেলালও। তিনি বলেন, "আর্মি স্টেডিয়ামের যোগাযোগ ব্যবস্থা থেকেই শুরু করে সবকিছুই ভালো। তাই পরিদর্শক দলের কমলাপুর স্টেডিয়াম পছন্দ না হলে, আর্মি স্টেডিয়ামই বিকল্প প্র্যাকটিস ভেন্যু হতে পারে।" এদিকে পরিদর্শক দল রোববার সারদিন ঢাকায় থেকে পরদিন সকালে আর্জেন্টিনায় ফিরে যাবে। তারা ঢাকায় ছব্বিশ ঘন্টা অবস্থান করবেন। যদিও প্রথমে কথা ছিল তারা ৪৮ ঘন্টা থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২০৪৪ ঘ.