ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যানচেস্টার সিটির কোচ আট্টিলিও লুম্বারডো আশা করছেন ন্যাপোলি ত্রয়ী এডিসন কাভানি, মারেক হামসিক ও ইজিকুয়েল লাভেজ্জিকে দলে নিয়ে আসার ব্যাপারে আলোচনা দ্রুততম সময়ে শুরু হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি এবার লিগে তৃতীয় স্থান অর্জন করে। দলটি আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি অংশ নেবে।
সেরি আ'তে দারুণ একটি মৌসুম কাটানোর পর ত্রয়ী ইতালি ছাড়ার কথা ভাবছেন। তবে কাভানির দল ছাড়ার সম্ভাবনা অনেকটাই কম। মাত্রই গত মাসে দলের সঙ্গে স্থায়ী চুক্তি করেছেন তিনি।
এছাড়া লুম্বারডো নিজেই বলেছেন, ন্যাপোলি সম্ভব হামসিক ও কাভানিকে একই সঙ্গে ছাড়বে না। তবে যে কোনো দলে ত্রয়ীর সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
"আমি আশা করছি ম্যানচেস্টার সিটি ও ন্যাপোলির মধ্যে একটি সমঝোতা সম্ভব। বিশেষত যেখানে আমি মনে করছি স্ট্রাইকার ত্রয়ী সিটিতে বেশ মানিয়ে যাবেন। তবে হামসিক ও কাভানিকে এক সঙ্গে ছাড়বে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে।"
তিনি বলেন, "সিটি অনেক ফুটবলার খুঁজছে, কারণ আমরা একটি ভালো দল গড়তে চাই। চাই নিয়মিত জয়, আর ইউরোপের সবচেয়ে গুরুত্বপূূর্ণ দলে পরিণত হতে।"
লুম্বারডো মনে করেন উদিনেসের আলেক্সি সানজেসকে পাওয়া হচ্ছে না সিটির। চিলি'র এই খেলোয়াড়ের প্রতি জুভেন্টাস ও ইন্টার মিলান আগ্রহ দেখাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০১০ ঘ.
bdnews24