২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান কাপের শিরোপা ধরে রাখলো ইন্টার

স্যামুয়েল ইতোর জোড়া গোলের সুবাদে পালের্মোকে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা আবারো জিতেছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্যামুয়েল ইতোর জোড়া গোলের সুবাদে পালের্মোকে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা আবারো জিতেছে ইন্টার মিলান। রোববারের চূড়ান্ত খেলায় তারা ৩-১ গোলে হারায় পালের্মোকে। অন্য গোলটি করেন দিয়েগো মিলিতো। এ নিয়ে সাতবার ইতালিয়ান কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান। আর তিনবার ফাইনালে উঠলেও শিরোপার দেখা পেলো না পালের্মো। যদিও শুরুটা ভালোই করে পালের্মো। গোলের প্রথম সুযোগটাও পায় তারা। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড় হাভিয়ের পাস্তোরের ভুলে তা কাজে লাগাতে পারেনি। খেলার ২৬ মিনিটে ইন্টারকে এগিয়ে নেন ইতো। ওয়েসলি