২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপি সেরা

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পদক জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 05:39 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পদক জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৫টি পদক জিতে সেরা দল হয় বিকেএসপি। তারা ৭টি সোনা, ৬টি রুপা ও ২টি ব্রোঞ্জ পদক জেতে। দ্বিতীয় স্থানে আছে খুলনা জেলা। তারা ৬টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ পদক জেতে। পাবনা জেলা জেতে ২টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ। চতুর্থ যশোর জেলা জেতে মোট ৮টি পদক। এর মধ্যে ১টি সোনা, ৪টি রুপা ও ৩টি ব্রোঞ্জ রয়েছে। এছাড়া নোয়াখালী ৪টি, ময়মনসিংহ ৩টি, কুড়িগ্রাম ১টি, জামালপুর ১টি, নীলফামারী ১টি, কক্সবাজার ৩টি, যশোর শিক্ষা বোর্ড ১টি, টাঙ্গাইল ১টি ও নরসিংদী জেলা ১টি পদক জেতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৩০ ঘ.