পাবনা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় মামুন মটরস কাবাডি লিগের শিরোপা জিতেছে সদর উপজেলা দল।
শনিবার বিকেলে পাবনা টাউন হল মাঠে তারা ৩-০ সেটে সাঁথিয়া উপজেলা দলকে হারায়।
পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
সে সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুস্তাকিম সবুজ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩১৪ ঘ.
bdnews24