ঢাকা, মে ২৮ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের প্রাক-বাছাই পর্বে খেলার জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২৯ জুন ঢাকায় হবে প্রথম খেলা। পরে ৩ জুলাই পাকিস্তানের ইসলামাবাদে আবারও লড়বে দল দু'টি।
জয়ী দল পৌঁছে যাবে পরের পর্বে। এই পর্বের খেলা হবে জুলাইয়ের ২৩ ও ২৮ তারিখে।
বাংলাদেশ দল: আমিনুল, বিপ্লব, নেহাল, মামুন খান, রজনী, ইয়ামিন মুন্না, আরিফুল, রেজাউল, নাসির, মামুন মিয়া, লিঙ্কন, উত্তম বণিক, ইউসুফ খান, মামুন, জাহিদ, শাকিল, কমল, মিশু, মতিউর মুন্না, মারুফ, রাজু, এমিলি, মিথুন, শাখাওয়াত রনি, ইউসুফ, সোহেল রানা ও জামাল ভুঁইয়া।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০১ ঘ.
bdnews24