২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইদ্রিস জেতালেন রহমতগঞ্জকে

আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় ইদ্রিস কাসিরির জোড়া গোলে বাংলাদেশ লিগে রহমতগঞ্জ এমএফএস ৩-১ হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় ইদ্রিস কাসিরির জোড়া গোলে বাংলাদেশ লিগে রহমতগঞ্জ এমএফএস ৩-১ হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। কক্সবাজার স্টেডিয়ামে সোমবার অনেকটা সহজেই জয় পেয়েছে রহমতগঞ্জ। চট্টগ্রামের দলটির এটি ১২তম হার। খেলার ৮ মিনিটে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে নেন ইদ্রিস। ২৭ মিনিটে আক্রমণভাগের আফ্রিকার খেলোয়াড় ফেলিক্স ব্যবধান বাড়ান। ৬৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেকটিও ঠোকেন ইদ্রিস। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে চট্টগ্রাম আবাহনীর পক্ষে একটি গোল শোধ করেন আরাফাত। এই খেলায় জিতে রহমতগঞ্জ পয়েন্ট তালিকায় উঠে এলো ৫ম স্থানে। ১৭ খেলায় দলটির পয়েন্ট ২৩। সমান খেলায় মাত্র ৫ পয়েন্ট নিয়ে সব দলের নিচে আছে চট্টগ্রাম আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩৮ পয়েন্ট নিয়ে আছে সব দলের ওপরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩১ ঘ.