ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলকে শনিবার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টায় বাফুফে চত্বরে প্রথম নামাজে জানাজার পর তার লাশ নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখানে আবারো হয় নামাজে জানাজা।
জানাজায় অন্যান্যের মধ্যে শরীক হন ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব মাহবুব আহমেদ, বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন।
মরুহুমের কূলখানি হবে সোমবার আসর'র নামাজের পর তার লালমাটিয়ার বাড়িতে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে পামেল শুক্রবার ভোরে মারা যান। তার বয়স হয়েছিল ৪৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/টিআর/১৮৪৮ ঘ.
bdnews24