ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলকে হাসপাতালে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে।
ক্যান্সারে আক্রান্ত পামেল গত কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে 'লাইফ সাপোর্ট' দেওয়া হয়।
স্কায়ার হাসপাতালে পামেলের চিকিৎসা চলছে ডা. কামরুজ্জামানের অধীনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, পামেলকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তার আগে কিছু বলা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/জেকে/০০৫৫ ঘ.
bdnews24