২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়েছে। উদ্বোধনী দিনেই আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ হেরে গেছেন। তবে অপর আন্তর্জাতিক মহিলা মাস্টার ও বর্তমান চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা ঠিকই জয় তুলে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 05:23 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়েছে। উদ্বোধনী দিনেই আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ হেরে গেছেন। তবে অপর আন্তর্জাতিক মহিলা মাস্টার ও বর্তমান চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা ঠিকই জয় তুলে নিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলায় দাবা ফেডারেশন কার্যালয়ে প্রতিযোগিতাটি হচ্ছে। এদিন আরো জয় পেয়েছেন মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, নাজরানা খান ইভা ও জাহানারা হক রুনু। প্রথম পর্বের খেলায় লিজা মাসুদা বেগমকে, জাকিয়া আর্ন্তজাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, রুনু তানজিনা আক্তার তানিকে ও ইভা শারমীন সুলতানা শিরিনকে হারিয়েছেন। এছাড়া মাহমুদা হক মলি ও আরিফা খাতুন মনি এবং দিলারা জাহান নুপুর ও রোকসানা তিতলির ে খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। বুধবার দ্বিতীয় পর্বে রুনু ও রাণী, তিতলী ও জাকিয়া, লিজা ও নুপুর, মনি ও মাসুদা, ইভা ও মলি এবং শিরিন ও তানি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশ সেরা ১২ জন খেলোয়াড় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১১২ ঘ.