ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্বিয়া ওপেন টেনিস শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। স্পেনের ফেলিচিয়ানো লোপেজকে ৭-৬(৪) ও ৬-২ গেমে হারিয়ে তিনি এই শিরোপা জেতেন। মৌসুমে এই নিয়ে টানা ২৭টি ম্যাচে অপরাজিত থাকলেন জকোভিচ।
তার শিরোপা সংখ্যা ১৫।
যদিও বৃষ্টির মধ্যে খেলা ফাইনালে নিজের সেরাটা খেলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ। ছয়টি 'ডাবল ফল্ট' করেন তিনি। তবে লোপেজ তার ভুলের সুবিধা আদায় করতে ব্যর্থ হন।
খেলা শেষে লোপেজ বলেন, "গত রাতে আমি স্বপ্নে দেখেছিলাম তাকে (জকোভিচ) প্রথমবারের মত হারিয়ে আমিই চ্যাম্পিয়ন হয়েছি। তবে আমি বুঝতে পেরেছি সেটা সত্যিই কঠিন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩১৭ ঘ.
bdnews24