ঢাকা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় রোমার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইন্টার মিলান। প্রতিপক্ষের মাঠে এক গোল করার সুবিধা নিয়ে নিজের মাঠে ফিরতি খেলায় মাঠে নামবে লিওনার্দোর দল।
অপর সেমিফাইনালে ২০ এপ্রিল মুখোমুখি হবে এসি মিলান ও পালের্মো। হিসাবের গড়মিল না হলে কোপা ইতালিয়ার ফাইনালে আরেকটা মিলান ডার্বি হওয়ার কথা।
গতবারের ট্রেবল জয়ী ইন্টার এবার বহু আগেই ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ইতালির সেরি আ শিরোপাও হাতছাড়া হওয়া মোটামুটি নিশ্চিত। বাকি কেবল কোপা ইতালিয়া। শেষ চারের প্রথম পর্বের খেলা রোমার মাঠে হওয়ায় কিছুটা চিন্তায় ছিল ইন্টার সমর্থকেরা। একের পর এক হারে দলের মনোবল অনেকটাই নড়বড়ে। কিন্তু, এবার আর হতাশ হতে হয় নি। দেজান স্টানকোভিচের দুর্দান্ত গোল জয় এনে দিয়েছে ইন্টারকে।
খেলার শুরুতেই ঝাঁপিয়ে পড়ে ইন্টার। স্টানকোভিচ রোমার বক্সে বল পেয়েও রক্ষণভাগে খেলোয়াড় হুয়ান ও গোলরক্ষক দোনির সঙ্গে পেরে ওঠেন নি। পরের মিনিটে রোমার পাল্টা আক্রমণ। এবার সার্বিয়ার খেলোয়াড় মিরচো ভুচিনিচ সহজ সুযোগ হাতছাড়া করায় এগিয়ে যাওয়া হয় নি স্বাগতিকদের।
১৪ মিনিটের মাথায় আবারও রোমার আক্রমণ। কিন্তু ভুচিনিচের শট ইন্টার পোস্টের উপর দিয়ে চলে যায়।
জয় দরকার ছিল দু'দলেরই। রোমা এই মৌসুমের একদম শুরুতে থেকে খুঁড়িয়েছে। ইন্টারের পথটাও মসৃণ ছিল না। এক দিকে রোমার নতুন কোচ ভিনচেনজো মন্টেলার নিজেকে প্রমাণ করার পালা, অপরদিকে ইন্টার কোচ লিওনার্দের চাকরি বাঁচানোর লড়াই।
৪৫ মিনিটে লিওনার্দের মুখে হাসি এনে দেন স্টানকোভিচ। এস্তোবান ক্যাম্বিয়াসোর আলতো করে হাওয়ায় ভাসানো বলটি ২৫ গজ দূর থেকে রোমার জালে জড়িয়ে দেন তিনি। স্তব্ধ হয়ে যায় রোমার মাঠ ওলিম্পিকো। পিন পতন নিরবতার মাঝে শোনা যাচ্ছিল শুধু ১১ জন নীল জার্সি পড়া ইন্টার খেলোয়াড়ের তুমুল উল্লাস।
গোল করে বিরতিতে যাওয়ায় চাঙ্গা হয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার। ওয়েসলি
bdnews24