২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে ফেভারিট মানছেন বার্সা কোচ

রিয়াল-বার্সা দ্বৈরথ মানেই রোমাঞ্চের হাতছানি, মেসি ও রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই; তবে শনিবারের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিয়াল-বার্সা দ্বৈরথ মানেই রোমাঞ্চের হাতছানি, মেসি ও রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই; তবে শনিবারের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। এটা এখন মেসি-রোনালদোর লড়াই হলেও তারা যখন এ স্পেনিশ দল দুটিতে নাম লেখাননি, তখনো ফুটবলমোদীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতো এই খেলা। শনিবারের রিয়ালের মাঠের এ লড়াই এখন আরো বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ, এর ফলাফলের ওপর নির্ভর করছে লা লিগার চলতি মৌসুমের শিরোপা ভাগ্য। এটিসহ মাত্র সাতটি খেলা বাকি আছে স্পেনের লিগে। রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থাকায় এ খেলায় জিতলেই লা লিগার শিরোপা কাতালিয়ানদের হাতে শোভা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর এতে জয় রিয়ালকে ফিরিয়ে আনবে শিরোপা দৌড়ে। চলতি মৌসুমের রিয়ালকে এখন পর্যন্ত একবারই নিজেদের মাঠে পেয়েছিল বার্সা। সেই স্মৃতি নিঃসন্দেহে মনে করতে চাইবে না রোনালদোর দল, ৫-০ গোলে যে বিধ্বস্ত হয়েছিলো তারা! ৩১ খেলায় রিয়াল প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ৭২ বার, হজম করেছে ২২ গোল। আর বার্সা গোল উৎসব করেছে ৮৪ বার। নিজেরা গোল খেয়েছে ১৬টি। সব দিকে দিয়েই স্পষ্ট ব্যবধানে এগিয়ে বার্সা। এমনকি দলের দুই সেরা খেলোয়াড়ের লড়াইয়েও মেসি পেছনে ফেলেছেন রোনালদোকে। মেসির ৪৮ গোলের বিপরীতে রোনালদোর গোল ৪০ টি। অথচ বার্সা কোচ গার্দিওলা বলছেন, শনিবারের খেলায় রিয়ালই কিনা এগিয়ে! স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে তিনি বলেন, "মাদ্রিদের প্রতি আমি সবসময় উচ্চ ধারণা পোষণ করেছি। এর আগে যে মাদ্রিদের বিপক্ষে আমরা খেলেছি, সেই দলের সঙ্গে এই দলের বিস্তর ব্যবধান। তারা আমাদের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে।" নিজেদের মাঠ বার্নেব্যুতে বার্সাকে পাবে বলে রিয়াল কিছুটা এগিয়ে আছে। কিন্তু সেই বিষয়টিকে বিবেচনায় না রেখে গার্দিওলার বলছেন ভিন্ন কথা। "এই মাদ্রিদ মাত্র তিন টোকাতে বল জালে পৌছতে পারে। তাদের মতো দল আপনি খুব কম পাবেন, যারা মাঠের বেশ বড় একটা অংশ জুড়ে খেলে, লম্বা 'পাস' দিতে ভালবাসে। লাফিয়ে এবং গতির দৌড়ে আমরা তাদের চেয়ে পিছিয়ে আছি।" তবে সব কিছুর শেষ পরিণতি কিন্তু মাঠেই হবে। সেই ফলাফলই নির্ধারণ করবে কে সেরা। বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হবে বার্সা-রিয়াল। টেন অ্যাকশন খেলাটি সরাসরি স