২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডস ও স্পেনের ইউরো প্রায় নিশ্চিত

ইউরোর বাছাই পর্বে জিতেছে নেদারল্যান্ডস ও বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাঙ্গেরির বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে ডাচরা। আর লিথুনিয়ার বিপক্ষে স্পেনের জয় এসেছে ৩-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোর বাছাই পর্বে জিতেছে নেদারল্যান্ডস ও বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাঙ্গেরির বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে ডাচরা। আর লিথুনিয়ার বিপক্ষে স্পেনের জয় এসেছে ৩-১ গোলে। বড় ধরনের কোনো অঘটন না হলে এই দু'দলের ইউরোর মূল পর্বে খেলা মোটামুটি নিশ্চিত। তিন দিন আগেই হাঙ্গেরির মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে বাড়ি ফিরেছিল নেদারল্যান্ডস। কিন্তু মঙ্গলবার নিজেদের মাটিতে সেই হাঙ্গেরিকে হারাতে ঘাম ছুটে গেছে বিশ্বকাপের রানার-আপ এই দলটির। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে নেদারল্যান্ডস। সেই সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে তুলে নেয় দলটি। স্বাগতিকদের হয়ে গোলের সূচনা করেন আর্সেনালের তারকা খেলোয়াড় রবিন ফন পার্সি। ওয়েসলে