ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলিনার জোড়া গোলে অলিম্পিক প্রাক বাছাই মহিলা ফুটবলে উজবেকিস্তান ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে ভারতের বিপক্ষে।
এ জয়ের ফলে পরের পর্বে উঠলো উজবেকিস্তান।
আগেরদিন ড্র হওয়ায় বুধবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবার মুখোমুখি হয় দল দু'টি। বলতে গেলে খেলায় ভারত আত্মসমর্পণ করে অসহায়ের মতো।
প্রথমে গোল করে এগিয়ে যায় ভারত। খেলার ৪২ মিনিটে গোলটি দেন ব্যামব্যাম দেবী। মাঝমাঠে বলটি পেয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। এরপর তীব্র শট। বল আশ্রয় নেয় জালে।
খেলার ৫৭ মিনিটে উজবেকিস্তানের এলিনা গোলটি শোধ করেন। কমলার কাছ থেকে বল পেয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল ঠেলে দেন তিনি জালে।
এরপরই পাল্টে যায় খেলার চিত্র। উজবেকিস্তানের আক্রমণাত্মক ফুটবলের সামনে আর দাঁড়াতেই পারেননি ভারতের মেয়েরা।
৩ মিনিট পর মধ্যে আরেকটি গোল দেন এলিনা। খেলার ৭২ মিনিটে ইউদামিলা দলের পক্ষে তৃতীয় গোল করেন। চতুর্থ গোল করেন ফিরোজা ৭৫ মিনিটে। ২ মিনিট পর ভারতের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মাখলিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১৭ ঘ.
bdnews24