২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কাপের প্রস্তুতি ক্যাম্প বুধবার থেকে

এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের খেলাকে সামনে রেখে তিনদিনের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হচ্ছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 10:54 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের খেলাকে সামনে রেখে তিনদিনের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হচ্ছে বুধবার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পে ডাক পাওয়া ২০ ফুটবলারকে বুধবার বেলা ১১ টায় বাফুফে ভবনে জাতীয় দলের প্রধান প্রশিক্ষক রবার্ট রুবচিচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের খেলা হবে মিয়ানমারে। খেলা চলবে ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত। দলে ডাক পাওয়া ফুটবলাররা হলেন আমিনুল হক, মামুন খান, মোহাম্মদ নেহাল, মোহাম্মদ লিঙ্কন, রেজাউল করিম, মিন্টু শেখ, আতিকুর রহমান মিশু, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, নাসিরুল ইসলাম নাসির, মামুনুল ইসলাম মামুন, মোনায়েম খান রাজু, জাহিদ হোসেন, শাকিল আহমেদ, আব্দুল বাতেন মজুমদার কোমল, মেহেদী হাসান উজ্জ্বল, মিঠুন চৌধুরী, শাখাওয়াত হোসেন রনি, জাহিদ হাসান এমিলি, উত্তম কুমার বণিক ও শাহেদুল ইসলাম শাহেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৪০ ঘ.