ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে রোববার নিজ নিজ খেলায় জিতেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ এমএফএস।
কক্সবাজারে ব্রাদার্স ২-০ গোলে সহজেই হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। আর কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফরাশগঞ্জের বিপক্ষে ০-১ গোলে জিতেছে রহমতগঞ্জ।
এ খেলায় জিতে রহমতগঞ্জ পয়েন্ট তালিকায় ঢাকা মোহামেডানকে টপকে পঞ্চম স্থানে উঠে এলো। সাত খেলায় রহমতগঞ্জের সংগ্রহ ১৩ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে মোহামেডান নেমে গেছে ছয় নম্বরে।
মোস্তফা কামাল স্টেডিয়ামে ইদ্রিস কাসুরির একমাত্র গোলে ফরাশগঞ্জকে হারায় রহমতগঞ্জ। গোলটি করেন তিনি খেলার ৩৪ মিনিটে।
এদিকে কক্সবাজারে জিততে ব্রাদার্স ইউনিয়নকে মোটেও বেগ পেতে হয়নি। খেলার ৬২ মিনিটে দলের আক্রমণভাগের আফ্রিকার খেলোয়াড় ইনোক বেনটিলের গোলে এগিয়ে যায় গোপীবাগের ক্লাবটি (১-০)। ৭৮ মিনিটে দলের মাঝমাঠের ব্রাজিলের খেলোয়াড় এভারটন চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঠোকেন।
এ খেলায় জেতার পরও ব্রাদার্স রয়েছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। আর চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২। দলটি দু'টি খেলায় ড্র করলেও হেরেছে পাঁচটিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৩৬ ঘ.
bdnews24