২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই কঠিন পরীক্ষায় মোহামেডান

শুক্রবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হলো মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট গ্রামীণফোন ফেডারেশন কাপের ড্র। ২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের ফেডারেশন কাপে ১৬টি দল চারটি গ্র“পে ভাগ হয়ে অংশ নেবে। এই ১৬টির মধ্যে ১১টি দলই বাংলাদেশ প্রিমিয়ার লিগের। বাকি ৫টি এসেছে বাছাই পর্ব পেরিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হলো মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট গ্রামীণফোন ফেডারেশন কাপের ড্র। ২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের ফেডারেশন কাপে ১৬টি দল চারটি গ্র“পে ভাগ হয়ে অংশ নেবে। এই ১৬টির মধ্যে ১১টি দলই বাংলাদেশ প্রিমিয়ার লিগের। বাকি ৫টি এসেছে বাছাই পর্ব পেরিয়ে। ১৩ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্ব, ১৫ ও ১৬ জানুয়ারি চারটি কোয়ার্টার ফাইনাল, ১৮ ও ১৯ জানুয়ারি দুটো সেমিফাইনাল এবং ২২ জানুয়ারি হবে ফাইনাল । গ্র“প পর্বেই কঠিন পরীক্ষার সামনে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ‘এ’ গ্র“পে তাদের তিন সঙ্গী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, বিজেএমসি ও কক্সসিটি। গত কয়েক মৌসুমের হতাশা পেছনে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ মুক্তিযোদ্ধা এবার শক্তিশালী দল গড়েছে। প্রায় তিন দশক পর ফুটবলে ফেরা, ঢাকার মাঠের এক সময়ের সাড়া জাগানো দল বিজেএমসিও যথেষ্ট শক্তিশালী। ‘এ’ গ্র“পকে তাই ‘মরণফাঁদ’ বলাই যায়! টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই বিজেএমসির মুখোমুখি হতে হবে মোহামেডানকে। সোমবারের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ কক্সসিটি। খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। তুলনামূলক সহজ গ্র“পে পড়েছে আবাহনী লিমিটেড। ‘বি’ গ্র“পে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে ফেনী সকার ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও বাংলাদেশ পুলিশ। ‘সি’ গ্র“পে দুই শক্তিশালী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক এসসি। আর ‘ডি’ গ্র“পে খেলবে ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ এমএফএস, ফরাশগঞ্জ এসসি ও ওয়ারী ক্লাব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকার আর্থিক পুরস্কার। রানার্সআপ দলকে দেয়া হবে ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ২৫ হাজার টাকা। সর্বোচ্চ গোলদাতাকেও সমপরিমান আর্থিক পুরস্কার দেয়া হবে। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির সদস্য সালাম মুর্শেদী, সদস্য হাসানুজ্জামান খান বাবলু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮২২ঘ.