২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার ফাইনালে

কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-১ গোলে যশোর জেলাকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-১ গোলে যশোর জেলাকে হারিয়েছে। স্ট্রাইকার অম্র চিং মারমা দুুটি গোল করেন আনসারের পক্ষে। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন অম্র। রওশন আরা ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের ৪৬ মিনিটে বেলি খাতুন যশোরের পক্ষে একটি গোল করে ব্যবধান কমান। তিথি রানী সরকার ৫৭ মিনিটে আনসারের পক্ষে তৃতীয় গোল করেন। দশ মিনিট পর অম্র চিং দলের পক্ষে চতুর্থ এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১২০