২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় টেবিল টেনিসে নারায়ণগঞ্জের জয়

৩২তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোমবার নারায়ণগঞ্জ সহজে জয় তুলে নিয়েছে। তারা ৩-০ সেটে হারিয়েছে হবিগঞ্জ জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩২তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোমবার নারায়ণগঞ্জ সহজে জয় তুলে নিয়েছে। তারা ৩-০ সেটে হারিয়েছে হবিগঞ্জ জেলাকে। পল্টন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় নড়াইল জেলা ৩-১ সেটে হারিয়েছে দিনাজপুর জেলাকে। এছাড়া গাইবান্ধা জেলা ৩-১ সেটে বগুড়া, খুলনা ৩-০ সেটে বাগেরহাট এবং মুন্সীগঞ্জ একই ব্যবধানে চট্টগ্রাম জেলার বিপক্ষে জিতেছে। এদিনের অপর খেলাগুলোতে জিতেছে বিমান বাংলাদেশ, শরীয়তপুর ও সিলেট জেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৫৪ ঘ.