২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ভিসা পেলেন তারা

শেষ পর্যন্ত ভিসা জটিলতা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভিসা পেয়েছেন কোচ নিকোলা ইলিয়েভস্কি, সহকারী কোচ শামসুজ্জামান ইউসুফ এবং তিন খেলোয়াড় মামুন খান, রেজাউল করিম ও তৌহিদুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত ভিসা জটিলতা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভিসা পেয়েছেন কোচ নিকোলা ইলিয়েভস্কি, সহকারী কোচ শামসুজ্জামান ইউসুফ এবং তিন খেলোয়াড় মামুন খান, রেজাউল করিম ও তৌহিদুল আলম। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটের বিমানে উঠবে জাতীয় দল। তবে প্রস্তুতি ম্যাচ খেলতে কলকাতা নয়, সরাসরি দিল্লিতে যাবে তারা। এই ৫ জন ভিসা না পাওয়ায় বাংলাদেশ দলের ভারতে যাওয়া দুবার পিছিয়ে যায়। শুক্রবার সকাল সাড়ে ৮টা এবং রোববার সন্ধ্যা সাড়ে ৬টার বিমানের টিকেট কেটে রেখেও তারা রওনা দিতে পারেনি । বাংলাদেশ দল : গোলরক্ষক: মামুন খান, বিপ্ল¬ব ভট্টাচার্য্য, শহিদুল আলম সোহেল। ডিফেন্ডার: নাসিরুল ইসলাম নাসির, মোহাম্মদ সুজন, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, আতিকুর রহমান মিশু। মিডফিল্ডার: প্রাণতোষ কুমার দাস, আলমগীর কবির রানা, ইমন আহমেদ বাবু, শাহেদুল আলম, মামুনুল ইসলাম, আব্দুল বাতেন কোমল। স্ট্রাইকার: তৌহিদুল আলম, শাহ আলমগীর অনিক, জাহিদ হাসান এমিলি, মিথুন চৌধুরী, আব্দুল মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৩ঘ.