২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হেরেই গেলো জাতীয় দল

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ জাতীয় দল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকায় অবস্থান করা বিদেশী ফুটবলারদের নিয়ে গড়া দলের কাছে ৩-২ গোলে হার মেনেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ জাতীয় দল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকায় অবস্থান করা বিদেশী ফুটবলারদের নিয়ে গড়া দলের কাছে ৩-২ গোলে হার মেনেছে তারা। জাতীয় দল এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো। শনিবার শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ জাতীয় দল। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জাহিদ হাসান এমিলি করেন গোলটি। বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডার মারিওর হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় জাতীয় দল। ৩০ মিনিটে এলিটা সমতা নিয়ে আসেন। ডি বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার শটে বাংলাদেশ গোলরক্ষক বিপ্ল¬ব ভট্টাচার্য্যকে পরাস্ত করেন এই নাইজেরীয় স্ট্রাইকার। ৭ মিনিট পর আবার গোল। এবারো গোলদাতা এলিটা। ডিফেন্ডার রেজাউল করিমের ভুলে বল পেয়ে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৫৪ মিনিটে তৌহিদুল আলমের গোল বাংলাদেশ দলকে সমতায় ফেরায়। ডান দিক থেকে আসা মোবারকের ক্রসে হেড করে ২-২ করেন তৌহিদ। কিন্তু ড্র নিয়ে মাঠ ছাড়তে পারেনি জাতীয় দল। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে বদলী খেলোয়াড় লাকির জোরালো শটে হার নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। জাতীয় দলের জন্য আরেকটি লজ্জা, ম্যাচটি তারা শেষ করেছে দশ জন নিয়ে। ৭৫ মিনিটে প্রতিপক্ষের এক স্ট্রাইকারকে ফাউল করে সরাসরি লালকার্ড পান রেজাউল করিম। বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি এই হারের জন্য খেলোয়াড়দের ক্লান্তিকেই দায়ী করছেন। তিনি বলেন, "আগের দিন খেলোয়াড়দের কঠোর অনুশীলন করানো হয়েছিলো। তাই এদিন (শনিবার) তারা বেশ ক্লান্ত ছিলো। তাছাড়া প্রতিপক্ষ দলও অনেক শক্তিশালী ছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২১ঘ.