২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুন্ডেসলিগায় দ্বিতীয় স্থানে ডর্টমুন্ড

বুন্ডেসলিগায় শনিবার জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড ও কাইজারস্লাটার্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 06:07 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুন্ডেসলিগায় শনিবার জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড ও কাইজারস্লাটার্ন। এছাড়া ১-১ গোলে এফসি অগসবুর্গ ও ওয়ের্ডার ব্রেমেন, ২-২ গোলে নুরেমবার্গ ও স্টুটগার্ট, ১-১ গোলে হামবুর্গ ও উলফসবুর্গের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। এছাড়া হার্থা বার্লিন ও মেইনজের খেলায় গোল করতে পারেনি কোনো দল। নিজেদের মাঠে অতিথি কোলনকে একেবারে কাঁদিয়ে ছেড়েছে ডর্টমুন্ড। খেলার সাত মিনিটেই দলকে এগিয়ে নেন শিনজি কাগাওয়া। ২৫ মিনিটে ব্যবধান বাড়ান মার্সেল স্কমেলজার, ৪৪ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন রবার্ট লেওয়ান্দোবস্কি, চতুর্থ গোলটিও আসে তার পা থেকে ৫০ মিনিটে। ৬৬ মিনিটে কোলনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেবাস্টিয়ান কেল। কাইজারস্লাটার্নের মাঠে ভালোই প্রতিরোধ গড়ে তোলে ফ্রেইবুর্গ। কিন্তু ৭৫ মিনিটে মাঠে উপস্থিত ৪০ হাজার সমর্থকের মুখে হাসি ফোটান ইতে স্কেশটার। দশ খেলায় ডর্টমুন্ড ১৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছে স্টুটগার্ট। সমান খেলায় দলটির পয়েন্ট ১৭। ওয়ের্ডার ব্রেমেনের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দলটি আছে চার নম্বরে। পয়েন্ট তালিকার শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। নয় খেলায় দলটির পয়েন্ট ২২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৮ ঘ.