২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালাগাকে হারিয়ে বার্সার পাশে লেভান্তে

স্পেনের লা লিগায় রোববার লেভান্তে ৩-০ গোলে মালাগাকে, এসপানিয়ল ১-০ গোলে রায়ো ভায়েকানোকে, জারাগোজা ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে এবং সেভিয়া ২-১ গোলে স্পোর্টিং গিজনকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার লেভান্তে ৩-০ গোলে মালাগাকে, এসপানিয়ল ১-০ গোলে রায়ো ভায়েকানোকে, জারাগোজা ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে এবং সেভিয়া ২-১ গোলে স্পোর্টিং গিজনকে হারিয়েছে। লেভান্তের পক্ষে গোল তিনটি করেন বার্কেরো, হুয়ান গোমেজ লোপেজ ও আরুনা কোনে। লিগে লেভান্তের এটি টানা পঞ্চম জয়। এই জয়ের ফলে ৭ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে লেভান্তে। তালিকার শীর্ষ দল বার্সেলোনার পয়েন্টও ১৭। তবে গোল গড়ে এগিয়ে আছে লিওনেল মেসির দল। এসপানিয়লের হয়ে একমাত্র গোলটি করেন রোমারিচ। লিগে এটি দলটির তৃতীয় জয়। সাত খেলায় ৯ পয়েন্ট নিয়ে তারা তালিকায় দশম স্থানে। হেল্ডার পোস্টিগা জোড়া গোলে জিতেছে জারাগোজা। সাত খেলায় তাদের পয়েন্ট ৯। সেভিয়ার হয়ে গোল দুইটি করেন ম্যানু দেল মোরাল ও মার্টিন ক্যাকেরাস। সাত খেলায় ১৫ পয়েন্ট নিয়ে সেভিয়া তালিকায় চতুর্থ স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৩০ ঘ.