ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলতে-খেলতে ক্লান্ত হয়ে পড়েছেন ইতালির এসি মিলানের তারকা খেলোয়াড় জাতান ইব্রাহিমোভিচ। ফুটবলকে এখন তার দৈনন্দিন কাজের বাইরে অন্য কিছু বলে মনে হয় না।
ইতালির একটি খেলাধূলা বিষয়ক পত্রিকায় ইব্রাহিমোভিচ বলেন, "আগের মতো ফুটবল আর আমাকে অনুপ্রাণিত করতে পারছে না। খেলাটা বরং এখন আমার কাছে দৈনন্দিন কাজের মতো হয়ে গেছে। প্রতিদিন মাঠে আসা, অনুশীলন করা ও তারপর বাড়ি ফেরা।"
"এসবে এখন আমি ক্লান্তি বোধ করতে শুরু করেছি। অল্প বয়সে ফুটবলই ছিলো আমার ধ্যান-জ্ঞান। কিন্তু এখন তা একদমই ভিন্ন," যোগ করেন সুইডেনের এই ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
স¤প্রতি ইব্রাহিমোভিচ ঘোষণা দেন তিনি তার ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন।
যদিও এসি মিলানের সঙ্গে তার চুক্তি ২০১৫ সাল পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩২ঘ.
bdnews24