২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবায় এককভাবে শীর্ষে জাভেদ

৩৭তম জাতীয় দাবার প্রাথমিক পর্বের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:18 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩৭তম জাতীয় দাবার প্রাথমিক পর্বের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ। মঙ্গলবার তিনি সাইফুল ইসলাম চৌধুরীকে হারান। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিন জন। তারা হলেন ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, মনির হোসাইন এবং গোলাম মোস্তফা ভূঁইয়া। পাঁচ পয়েন্ট করে নিয়ে একসঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন সাইফুল ইসলাম চৌধুরী, আহমেদ শফিক, শরীফ হোসাইন, ফিদে মাষ্টার রেজাউল হক, সোহেল চৌধুরী, ইয়ানুর রহমান এবং খোরশেদ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২৩০৮ঘ.