২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে শুরু করতে চান মেসি

কয়েক বছর ধরেই আর্জেন্টিনার ফুটবল দলের তেমন সাফল্য নেই। তবে ব্যর্থতা ভুলে সব কিছু নতুন করে শুরু করতে চাইছেন লিওনেল মেসি। চিলির বিপক্ষে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি দিয়েই দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে চান আর্জেন্টিনার তারকা ফুটবলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কয়েক বছর ধরেই আর্জেন্টিনার ফুটবল দলের তেমন সাফল্য নেই। তবে ব্যর্থতা ভুলে সব কিছু নতুন করে শুরু করতে চাইছেন লিওনেল মেসি। চিলির বিপক্ষে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি দিয়েই দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে চান আর্জেন্টিনার তারকা ফুটবলার। শুক্রবার চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের আরেক খেলায় তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। 'বুয়েনস এইরেস হেরাল্ড' পত্রিকাকে মেসি বলেন, "জাতীয় দলের হয়ে আমরা ভালো ফল করতে পারছি না। আমাদের ব্যর্থতার পাল্লা বেড়েই চলেছে। আশা করি চিলির বিপক্ষে জয়ের মাধ্যমে সব কিছু নতুন করে শুরু করবো।" এই ম্যাচ দুটো উপলক্ষে মঙ্গলবার দেশে ফিরছেন মেসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২৩৩ঘ.